ভাণ্ডারিয়ায় গতকাল বুধবার বিকালে তাসমিমা ভিলা মিলনায়তনে জেপি অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে উপজেলার সব ইউনিয়নের ইউপি সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা জেপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিমের সভাপতিত্বে দলের লক্ষ্য এবং আদর্শসহ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন—যুগ্ম আহ্বায়ক ও পৌর জেপির উপদেষ্টা মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, উপজেলা জেপির মহিলা পার্টির সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, পৌর জেপির আহ্বায়ক মো. জামাল উদ্দিন মিয়া স্বপন, সদস্যসচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, জাতীয় যুবসংহতি উপজেলা আহ্বায়ক মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার, সদস্যসচিব মামুনুর রশিদ সরদার, পৌর যুবসংহতির আহ্বায়ক নাসির উদ্দিন দুলাল সরদার, পৌর কাউন্সিলর মো. মানিক হাওলাদার, ইউপি সদস্য মো. শাহিন হাওলাদার, মো. শহিদুল ইসলাম, মো. সাকায়েত হোসেন, আব্দুল মালেক হাওলাদার প্রমুখ।
