পঞ্চগড়ে ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২১:৪৭

পঞ্চগড়ে ট্রাকচাপায় মতিয়ার রহমান (৫৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বোদা-দেবীগঞ্জ সড়কের বোদা বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সে জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের খেড়বাড়ী গ্রামের মৃত আবু তালেবের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মতিয়ার রহমান পল্লী বিদ্যুতের বিল পরিশোধের জন্য বোদা অফিসে আসে। সেখান থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহ বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।