নেত্রকোনা পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২১:৪৮

নতুন কোনো করারোপ ছাড়াই নেত্রকোনা পৌরসভার ১৪০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার পৌরভবনে পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান এই বাজেট ঘোষণা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আমীর বাসার এবং শেখ হেলালসহ কাউন্সিলর, পৌর সচিবসহ অন্য কর্মকর্তাবৃন্দ।