আপনার রাশিফল

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২১:৫২

৯ জুলাই ২০২০ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ২৫ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৭ জিলকদ ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১৮ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ২ ও ৯। শুভ বার: সোম ও মঙ্গল। শুভ রত্ন: মুক্তা ও রক্তপ্রবাল।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

শ্রমিক-নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। বড়ো ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।      

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বেকারদের কারো কারো কর্মপ্রাপ্তি হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো যেতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

সময়ের প্রতিকূলতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো যাবে না। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। যৌথ ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লংঘন করা থেকে বিরত থাকুন। শরীর অসুস্থ হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

ধর্মীয় কাজে আনন্দ পাবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। পড়াশোনায় মন বসাতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য কেনার সম্ভাবনা আছে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করবেন। পথ চলাচলে সতর্ক থাকুন। উত্তেজনা পরিহার করুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। ঠান্ডা ও ধুলাবালি থেকে সতর্ক থাকুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ বজায় থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পড়াশোনায় আনন্দ পাবেন। কোনো আত্মীয়ের সঙ্গে হঠাত্ দেখা হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। কোনো বিশেষ রঙের পোশাক ভালো লাগতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে।