বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। যার আনুমানিক মূল্য ৪২ লাখ টাকা। জব্দের পর এসব জাল পুড়িয়ে ফেলা হয় বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় হিজলা উপজেলার বজ্জালিয়া ইউনিয়নের বাউশিয়া নামক স্থানে জালগুলো পোড়ানো হয়। কোস্ট গার্ড হিজলা কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন বলেন, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার মেঘনা নদীর বাউশিয়া, চর হিজলা, লালখারাবাদ, শিন্নিরচর, চর শেফালী, বামনের চর, নলবুনিয়া, ভইসপট্রি, কাকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন হিজলা উপজেলার মত্স্য কর্মকর্তা অনিল কুমার দাস ও ফিল্ড সহায়ক জোসনা বেগম প্রমুখ।
