শোক সংবাদ

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২১:৫৮

অর্জুন কুমার দাস

নরসিংদী শহরের ভেলানগর মহল্লার বিশিষ্ট পল্লি চিকিত্সক ও জেলা পল্লি চিকিত্সক সমিতির সাধারণ সম্পাদক অর্জুন কুমার দাস (৫৭) মঙ্গলবার দিবাগত গভীর রাতে ঢাকার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বুধবার তাকে নরসিংদীর মেঘনা নদীপাড়ের শ্মশানঘাটে দাহ করা হয়েছে। ১০ দিন আগে তিনি জ্বর, ঠান্ডা, সর্দি ও গলাব্যথা নিয়ে ঢাকার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।

ডা. মো. আব্দুল জলিল সিকদার

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (অব.) ডা. মো. জলিল সিকদার (৬৩) প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সিএমএইচে চিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায়  ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজেউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বুধবার সকালে জানাযা শেষে তাকে রাকেরগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলমসহ বিশিষ্টজনেরা শোক প্রকাশ করেন।