কর্ণফুলীতে নোঙ্গর ছিঁড়ে জাহাজডুবি

আপডেট : ০৮ জুলাই ২০২০, ২২:৪০

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে প্রচন্ড বাতাসে নোঙ্গর ছিঁড়ে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় এমভি বর্ণিয়া প্রিন্স-টু নামের জাহাজটি ডুবে যায়। জাহাজটিতে ২ হাজার ২৫০ মেট্রিকটন রড তৈরির কাঁচামাল ছিল। দেশের অন্যতম শিল্প গোষ্ঠী আবুল খায়ের গ্রুপ জাহাজটির মালিক।  

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, দুর্ঘটনায় একই বয়ায় বাঁধা আরো কয়েকটি লাইটারেজ জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোস্টগার্ডের জাহাজ ও ছোট নৌকার মাধ্যমে দুর্ঘটনাকবলিত লাইটারেজ জাহাজগুলোতে থাকা নাবিক ও শ্রমিকদের নিরাপদে জেটিতে ফেরত আনা হয়েছে। বন্দর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।