‘অধিনায়ক’ টিম সাউদি

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২০:৫৯

আসছে সপ্তাহে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ড দলের নেতৃত্ব দেবেন টিম সাউদি। এ ম্যাচে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে ট্রেন্ট বোল্ট ও কলিন ডি গ্র্যান্ডহোমকে বিশ্রাম দেয়া হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা অলরাউন্ডার জিমি নিশাম ও ওপেনার মার্টিন গাপটিলকেও রাখা হয়েছে টি-টোয়েন্টি দলে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মিশেল স্যান্টনার। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলা জিমি নিশামকেও ফিরিয়ে আনা হয়েছে।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, স্কট কুজেলেইন, কলিন মানরো, জিমি নিশাম, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, সেথ র্যান্স, মিশেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি, রস টেইলর।