আমার নাম এ.কে.এম রিদওয়ান হাসান। আমার একমাত্র বোন রায়তা। আমরা ঢাকায় থাকি। আমি দ্বিতীয় শ্রেণিতে আর আমার বোন প্রথম শ্রেণিতে পড়ে। করোনা (কোভিড-১৯) নামক এক অদৃশ্য ভইরাসের কারণে আমাদের স্কুল এখন ছুটি। আমরা এখন ঘরেই খেলা করি। অমরা সারাক্ষণ মা-বাবাকে কাছে পেয়ে খুব খুশি।
আমাদের বাসার পাঁচ তলায় আমার বন্ধু নাবিল থাকে। আমি প্রতিদিন তার সাথে খেলা করতাম। এখন করোনার ভয়ে মা আমাকে ঘরের বাইরে বেরুতে দিচ্ছে না। তাই আমি আর নাবিল এখন বারান্দা দিয়ে কথা বলি, আর ঘুড়ি উড়াই, আকাশে কারো ঘুড়ি উড়তে দেখলে আমার খুব কান্না পায়, মনে হয় আমি যদি বাইরে যেয়ে ঘুড়ি উড়াতে পারতাম।
আমার নানাবড়ি গাজীপুর। ওখানে আমার একটা লাল টুকটুকে বাইসাইকেল আছে। লকডাউনের কারণে আমি ওখানে যেতে পারছি না, সাইকেলও চালাতে পারছি না। এই করোনা আমাদের সব আানন্দ থামিয়ে দিল।
দ্বিতীয় শ্রেণি, ধানমন্ডি গভ:বয়েজ হাই স্কুল, ঢাকা
লেখা পাঠানোর ঠিকানা : [email protected]
