গরুর সঙ্গে ধাক্কায় ফেটে যায় ট্রেনের ভ্যাকুয়াম পাইপ!

আপডেট : ০৯ জুলাই ২০২০, ২১:৩৮

বৃহস্পতিবার দুপুরে নাটোরের মাধনগর এলাকায় গরুর সঙ্গে ধাক্কা লেগে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ভ্যাকুয়াম পাইপ ফেটে যায়। কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মাধনগর ও আত্রাই স্টেশনের মাঝামাঝি বীরকুত্সা এলাকায় এলে একটি গরুর সঙ্গে ধাক্কা খায়।

এতে গরুটি ছিটকে গিয়ে লাইনের এক পাশে পড়ে যায়। এ সময় ট্রেনের ভ্যাকুয়াম পাইপ ফেটে যায়। ট্রেনটি ১৫ মিনিটের জন্য অচল হয়ে যায়। স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, দুপুর ১টা ৫০ মিনিটে নাটের থেকে ট্রেনটি ঢাকার পথে নিরাপদে চলে যায়।