বিভিন্ন স্থানে বজ্রপাতে নিহত ৫

আপডেট : ০৯ জুলাই ২০২০, ২১:৪২

বিভিন্ন স্থানে বৃহস্পতিবার বজ্রপাতে পাঁচ জন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

রংপুর : মহানগরে পৃথক স্থানে বজ্রপাতে দুই জন নিহত হয়েছেন। এদের এক জন সাবেক ইউপি সদস্য এবং অপর জন কৃষক। দুপুরে নগরের ১৫ নম্বর ওয়ার্ডের দর্শনা দুর্গাপুর ও আক্কেলপুরে পৃথক এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—দর্শনা ভুরারঘাট দুর্গাপুর মহালটারির মৃত কছি উদ্দিনের ছেলে সাবেক ইউপি সদস্য হাজি মোবারক আলী ও আক্কেলপুর গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে এনামুল হক।

মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছেন।

বদরগঞ্জ (রংপুর) :বদরগঞ্জে বজ্রপাতে মোশারফ হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার লোহানীপাড়া ইউপির নাগেরহাট মুসলমারি তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মোশারফ মুসলমারি তেলিপাড়া গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে।

লোহানীপাড়া ইউপি চেয়ারম্যান রাকিব হাসান শাহ্ ডলু বিষয়টি নিশ্চিত করেছেন।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) :ভূরুঙ্গামারীতে পাট কাটতে গিয়ে বজ পাতে এক জনের মৃত্যু হয়েছে।

কচাকাটা থানার ওসি মামুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) : নাগেশ্বরীতে বৃহস্পতিবার বজ্রপাতে এক যুবক মারা গেছেন। মৃত আব্দুল আউয়াল কচাকাটা থানার বলদিয়া শাহীবাজার এলাকার খয়বর আলীর ছেলে।