ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামে গাছের ডাল থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে গ্রামবাসী গৃহবধূ রানী বেগমের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখতে পায়। চার বছরের শিশুকন্যার জননী রানী ঐ গ্রামের খবিরউদ্দিনের ছেলে দিনমজুর জসীমউদ্দিনের স্ত্রী।
ঈশ্বরদী থানার এসআই হালিম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনার প্রক্রিয়া এবং জিজ্ঞাসাবাদ চলছে। তবে রানীর স্বামী জসীমউদ্দিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
