জগলুল হায়দারকে মন্ত্রী হিসেবে পেতে চায় শ্যামনগর ও কালীগঞ্জবাসী

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২১:২৮

সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারকে প্রতিমন্ত্রী হিসেবে পেতে সংবাদ সম্মেলন করেছে শ্যামনগর উপজেলার সম্মিলিত নাগরিক সমাজ। শুক্রবার বেলা ৩টায় উপজেলা প্রেসক্লাব চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মণ্ডল। তিনি বলেন, বাংলাদেশের সর্ব বৃহৎ উপজেলা ১০৮ সাতক্ষীরা ৪ শ্যামনগর এবং কালিগঞ্জ (আংশিক) আসনের বার বার নির্বাচিত জনবন্ধুখ্যাত সংসদ সদস্য এস এম জগলুল হায়দারকে মন্ত্রী হিসেবে দেখা এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি।

তিনি আরো বলেন, এস এম জগলুল হায়দার দশম সংসদে এমপি থাকাকালীন সময়ে এ অঞ্চলের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে জনবন্ধু খ্যাতি পেয়েছে। এই অঞ্চলটি প্রাকৃতিক সম্পদের অপর সম্ভাবনাময় একটি স্থান।

আরো পড়ুন: আরাকান আর্মির হামলায় মিয়ানমারে ১৩ পুলিশ নিহত

ইত্তেফাক/জেডএইচ