চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা
চরভদ্রাসন সদর বাজারে শুক্রবার মাস্ক না পরার অপরাধে ২৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বাজারের বিভিন্ন পয়েন্টে ঐ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হক তালুকদার। এ সময় ১ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভূমি অফিসের অফিস সহকারী মো. মানোয়ার হোসেন ও চরভদ্রাসন থানা পুলিশ।
