স্পোর্টস রিপোর্টার
আগে দুই দফা বৈঠক হয়েছে। এবার তৃতীয় দফায় বৈঠক হবে। জাতীয় দলের ফুটবলাররা আজ আবার বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে বসবেন। সঙ্গে থাকবেন আরো দুই সহসভাপতি কাজী নাবিল আহমেদ এবং তাবিথ আওয়াল। এই দুই জনকে বৈঠকে থাকার অনুরোধ করা হয়েছে। দুই সহসভাপতি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির নীতিনির্ধারক।
ফুটবলাররা তাদের কিছু বিষয় নিয়ে আগে দুই দফা বাফুফেতে গিয়েছিলেন। যেহেতু প্রিমিয়ার লিগ বাতিল হয়েছে করোনা ভাইরাসের জন্য। সে কারণে খেলোয়াড়দের সঙ্গে ক্লাবের আর্থিক চুক্তির একটা বিষয় এখানে রয়ে গেছে। এটা পরিষ্কার, খেলোয়াড়রা চুক্তির টাকা ফেরত দিতে পারবেন না। এখন নতুন মৌসুমে নতুন চুক্তির সঙ্গে পুরোনো চুক্তিটাকে সমন্বয় করে কীভাবে দুই পক্ষ সমঝোতায় আসতে পারে তা নিয়েই মূলত খেলোয়াড়দের বৈঠক। তাছাড়া অন্যান্য যেসব ফুটবলার রয়েছেন তাদের পক্ষে আবারও কথা বলবেন খেলোয়াড়রা।
