বিশ্বনাথে অসহায় মানুষদের ফ্রি চিকিত্সা সেবা প্রদান

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২১:৩৭

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা

বিশ্বনাথে গতকাল শুক্রবার অসহায় অর্ধশতাধিক রোগীকে ফ্রি চিকিত্সা সেবা দিয়েছে ওয়ান পাউন্ড হসপিটাল চ্যারিটি, ইউকে নামে  নামের একটি সংগঠন। বিশ্বনাথ শহরের বিশিষ্ট চিকিত্সক ডা. মাহবুব আলী জহিরের চেম্বার থেকে ওই সেবা প্রদান করা হয়। রোগীদের ফ্রি চিকিত্সা সেবা ব্যবস্থাপত্র দিয়েছেন ওয়ান পাউন্ড হসপিটালের সিইও ডা. শানুর আলী মামুন ও ডা. এম.এ. কদ্দুছ চৌধুরী। চিকিত্সা সেবার পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের আর্থিক অনুদানে সংগঠনটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।