নিকলিতে ৪০ পর্যটককে অর্থদণ্ড

আপডেট : ১১ জুলাই ২০২০, ২১:৪১

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য ও মাস্ক ব্যবহার না করে নিকলি বেড়িবাঁধ পর্যটন এলাকায় প্রবেশ করায় ৪০ জন পর্যটককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকালে নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত এ দণ্ড দেন। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মোটরসাইকেল, মাইক্রোবাস এবং প্রাইভেটকার হাঁকিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের শত শত পর্যটক এসে ভিড় জমালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ ব্যবস্থা নিয়ে পর্যটকদের নিরুত্সাহিত করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত এসব তথ্য জানিয়েছেন।