আত্রাইয়ে ঢলের পানিতে ধান রোপণ ব্যাহত

আপডেট : ১১ জুলাই ২০২০, ২১:৪২

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আত্রাই নদীর পানি বৃদ্ধিতে কাসিয়াবাড়ী ব্রিজ দিয়ে পানি প্রবেশ করছে। রাণীনগর উপজেলার বড়গাছা ইউপির নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আমন চাষিদের বীজতলা ডুবে গেছে।

এতে কৃষক শঙ্কিত হয়ে পড়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম জানান, প্রবল বৃষ্টিপাতের কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে আমন ও আউশ ধান রোপণ। এছাড়াও আত্রাইয়ের কাশিয়াবাড়ী এবং নান্দাইবাড়ী বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশ দিয়ে পানি প্রবেশ করে ফসল ও পুকুরের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হবে।