চাটমোহরে চুরি যাওয়া চারটি মোটরসাইকেল উদ্ধার, আটক তিন

আপডেট : ১১ জুলাই ২০২০, ২১:৪৪

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চুরি যাওয়া চারটি মোটরসাইকেল উদ্ধার করেছে। এসময় আটক করা হয়েছে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত তিন জনকে। বৃহস্পতিবার ও শুক্রবার মোটরসাইকেল উদ্ধার ও তিন জনকে আটক করা হয়। আটককৃতরা হলো: রনি হোসেন, শাহিন হোসেন ও রুবেল হোসেন।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, অভিযান অব্যাহত রয়েছে। শিগগিরই আরো মোটরসাইকেল উদ্ধার করা যাবে। আটককৃত দুই জনকে জিজ্ঞাসাবাদসহ থানায় মামলার প্রস্তুতি চলছে।