জয়পুরহাট প্রতিনিধি
রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের প্রতিবাদসহ ঈদের আগে সব শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ, স্বাস্থ্যখাতে দুর্নীতি, করোনাকালীন বরাদ্দে লুটপাট বন্ধের দাবিতে জয়পুরহাটের পাঁচুরমোড়ে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শনিবার সকাল সাড়ে ১১টায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে জেলা সিপিবির সাধারণ সম্পাদক এম এ রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি নেতা ইউনুছার রহমান, রমজানুজ্জামান, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রিফাত আমিন রিয়ন প্রমুখ।
