মীর্জাগঞ্জে আরো ৯ জনের করোনা শনাক্ত

আপডেট : ১১ জুলাই ২০২০, ২১:৪৭

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

মীর্জাগঞ্জ উপজেলার সুবিদখালী পল্লী বিদ্যুত্ অভিযোগকেন্দ্রের তিন জন কর্মচারী ও দুই জন শিক্ষক এবং একজন স্বাস্থ্যকর্মীসহ নতুন আরো ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

নতুন শনাক্তদের মধ্যে মীর্জাগঞ্জ উপজেলা সদর সুবিদখালীর পাঁচ জন, উপজেলার মাধবখালী ইউনিয়নে দুই জন, মীর্জাগঞ্জ ইউনিয়নে একজন ও আমড়াগাছিয়া ইউনিয়নে একজন রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, শনাক্ত ব্যক্তিদের যথাযথ চিকিত্সা সেবা দেওয়া হচ্ছে। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।