মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
মঠবাড়িয়ায় র্যাব-৮ এর অভিযানিক দল অভিযান চালিয়ে মো. সালাম গাজী ও মো. সাইফুদ্দীন কাজী নামের ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে উপজেলার দাউদখালী নতুনবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গত ৭ জুন উপজেলার দাউদখালী গ্রামের এক গৃহবধূ মঠবাড়িয়া থানায় ধর্ষণ মামলাটি দায়ের করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান মিলু বলেন, শনিবার সকালে গ্রেফতারকৃত ঐ দুই আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
