বিএসটিআইয়ের কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার নির্দেশনা

আপডেট : ১১ জুলাই ২০২০, ২২:০৪

ইত্তেফাক রিপোর্ট

ভোক্তা পর্যায়ে মানসম্মত খাদ্যপণ্য ও সেবা পৌঁছে দিতে বিএসটিআইু'র মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের  পেশাগত সততা, দক্ষতা ও আন্তরিকতাসহ দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন শিল্প সচিব কে এম আলী আজম। কোন ধরণের অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না বলে কর্মকর্তাদের সকর্ত করে দেন। গতকাল শনিবার বরিশাল সার্কিট হাউজে বরিশাল বিভাগে কর্মরত বিএসটিআইয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। বৈঠকে বিএসটিআই'র বরিশাল বিভাগীয় উপ-পরিচালক প্রকৌশলী মো. শফিউল্লাহ খানসহ অন্যরা বক্তব্য দেন।