বশেমুরবিপ্রবি সংবাদদাতা
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া কুতুবের (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার চাঁদমারি এলাকার বাসা থেকে ঐ শিক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আমরা হাসপাতালে গিয়ে ঐ শিক্ষার্থীর মরদেহ পাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে কি কারণে এমন করতে পারেন সেটি জানা যায়নি। এ বিষয়ে অপমৃত্যুর একটি মামলা হয়েছে।
