শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরের কাছে সীমান্ত সড়কের চারালী ব্রিজের নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০টি ড্রেজার মেশিন ধ্বংস করে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস। আর সহযোগিতা করেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। চারালী ব্রিজের ধারণক্ষমতা সর্বাধিক ১০ টন। গত দুই বছর ধরে ভোগাই নদী থেকে উত্তোলিত বালুর ৪৫-৫০ টন পর্যন্ত ওজনের ১০ চাকার ট্রাক চলাচল করায় ব্রিজটি মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত হয়। ব্রিজে ছিদ্র হয়ে যায়। পরে মেরামত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, ব্রিজটি রক্ষার্থে শুক্রবার বিকালে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।
