তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
বৃহস্পতিবার বিকালে তালায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে এক শিশুসহ আটজন আহত হয়েছেন।
উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের মাসুদ বিশ্বাস গং এবং রহমত আলী বিশ্বাস গংয়ের সাথে ১৯ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এরই সূত্র ধরে মাসুদ গংয়ের দখলে থাকা জমি থেকে ঘটনার দিন বিকালে মেহগনীসহ বিভিন্ন প্রকার গাছ কাটছিল। এ সময় প্রতিপক্ষ রহমত আলী বিশ্বাস গং বাধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়।
তালা থানার ওসি মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।
