যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্¿ণালয় গতকাল চীনে অবস্থানরত তার নাগরিকদের সতর্ক করে বলেছে, চীনে চলাফেরায় সতর্কতা বজায় রাখতে হবে। কারণ সেখানে মার্কিনীদের রাষ্ট্রীয় আইন অনুসারে আটক করা হতে পারে। এমনকি দেশ থেকে বের হওয়ায় নিষেধাজ্ঞা দিতে পারে। খবর রয়টার্সের
পররাষ্ট্রমন্¿ণালয় নিরাপত্তা সংক্রান্ত এক সতর্কবার্তায় জানায়, মার্কিন নাগরিকদের অপরাধ সম্পর্কে ইউএস কনস্যুলার সার্ভিস বা ইনফরমেশনের সুযোগ না দিয়েই আটক করার আশংকা আছে। রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাতে মার্কিনীদের দীর্ঘ সময় জিজ্ঞাসবাদ করা হতে পারে এবং আটকে রাখার সম্ভাবনাও রয়েছে। নিরাপত্তা কর্মীদেরও আটক করা হতে পারে। এমনকি চীন সরকারের সমালোচনা করে ব্যক্তিগতভাবে ইলেক্ট্রনিক বার্তা প্রেরণের জন্যও মার্কিনীদের ফেরত পাঠানোর আশংকা আছে। তবে পররাষ্ট্রমন্¿ণালয় এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো উদাহরণ দেয়নি।
