নিজের ঘনিষ্ঠ এবং সাবেক উপদেষ্টা রজার স্টোনের সাজা কমিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্তের কড়া নিন্দা জানিয়েছেন বিরোধী ডেমোক্র্যাটরা। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের ঘটনা তদন্তে কংগ্রেসের কাছে মিথ্যা সাক্ষ্য দেওয়াসহ বিভিন্ন অভিযোগে রজারের ৪০ মাসের কারাদণ্ড হয়েছিল। খবর রয়টার্সের
হোয়াইট হাউজ এক বিবৃতিতে শুক্রবার জানিয়েছে, রজার স্টোন ইতিমধ্যেই অনেক সাজা খেটেছেন। তিনি এবং আরো অনেকের ক্ষেত্রে বিচার সঠিকভাবে হয়নি। তারা পরিস্থিতির শিকার। রজার স্টোন এখন মুক্ত মানুষ! হোয়াইট হাউজ রুশ হস্তক্ষেপের ঘটনায় মুলারের তদন্ত এবং রজার স্টোনের মামলায় সংশ্লিষ্ট প্রসিকিউটরদের সমালোচনা করেছে। হাউজ বলেছে, ট্রাম্পের প্রেসিডেন্সিকে খাটো করতেই রজার স্টোনকে ফাঁসানো হয়েছে।
মঙ্গলবার জর্জিয়ার জেসাপের ফেডারেল জেলে নেওয়ার কয়েক দিন নেওয়ার আগেই প্রেসিডেন্ট ট্রাম্প তার ঘনিষ্ঠ মিত্রের সাজা হ্রাস করলেন। রজার স্টোনও তার বাড়িতে বসে বলেন, তার বিরুদ্ধে তদন্তের আইনগত কোনো ভিত্তি নেই। তিনি একটি মাস্ক পরেন যাতে লেখা ছিল ‘ফ্রি রজার স্টোন’। ডেমোক্র্যাটরা বলেছেন, একজন ফৌজদারি অপরাধীর সাজা কমিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আইনের শাসনকেই অবজ্ঞা করেছেন।
