তাড়াশে বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২১:৫০

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

তাড়াশে বৃহস্পতিবার বিকালে একটি বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার করে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার উপজেলার সগুনা ইউনিয়নের চক কুশাবাড়ি গ্রামের নজিবর রহমানের বাড়ির আঙিনায় ওই শকুনটিকে অসুস্থাবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পড়ে নজিবর রহমান শকুনটিকে ধরে একটি ঝুপড়ি ঘরে আটকে রাখেন। বিষয়টি জানাজানি হলে পরদিন চককুশাবাড়ি গ্রামের লোকজন তাকে (ইউএনও ইফ্ফাত জাহানকে) খবর দেন। ওইদিন বিকালেই তিনি বিলুপ্ত প্রজাতির শকুনটিকে উদ্ধার করে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করেন।