অবশেষে জনসম্মুখে মাস্ক পরে আসলেন ট্রাম্প

আপডেট : ১২ জুলাই ২০২০, ০৯:০৫

প্রাণঘাতী করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি পরিস্থিতি শুরু হওয়ার পর এই প্রথম জনসম্মুখে মাস্ক পরে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ওয়াশিংটনের বাইরে অবস্থিত ওয়াল্টার রিড মিলিটারি হাসপাতাল পরিদর্শনকালে ট্রাম্পকে মাস্ক পরতে দেখা যায়। হাসপাতালে ট্রাম্প আহত সেনা এবং স্বাস্থ্য কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। 

  হাসাপাতালের উদ্দেশ্যে হোয়াইট হাউজ ছাড়ার আগে ট্রাম্প বলেন, আমি কখনো মাস্কের বিরুদ্ধে ছিলাম না কিন্তু আমি বিশ্বাস করি যে সেগুল পরার জন্য একটি সময় এবং একটি স্থান রয়েছে।

 এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি কখনোই মাস্ক পরবেন না। এ নিয়ে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক দলের জো বাইডেন উপহাস করেছিলেন। 

ইত্তেফাক/এআর