করোনায় অর্থনৈতিক দুরবস্থা, ফুঁসে উঠেছে ইসরাইল

আপডেট : ১২ জুলাই ২০২০, ০৯:৩০

করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে অর্থনৈতিক দুরবস্থার কারণে ইসরারাইলের রাজধানী তেল আবিবে সরকার বিরোধী বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। শনিবার হাজার হাজার বিক্ষোভকারী মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব মেনে তেল আবিবের রাবিন স্কয়ারে জড়ো হন। 

আন্দোলনকারীদের অভিযোগ, ইসরাইলের সরকার অর্থনৈতিক  দুরবস্থার জন্য দায়ী । সরকারের ভাতা পেতে অনেক সময় লাগছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। 

 ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, করোনাকালে ইসরাইলে অনেকেই অর্থনৈতিক দুরবস্থার মধ্যে পড়েছেন। অনেকেই তাদের কাজ হারিয়েছেন। ইসরাইলের অনেক বাসিন্দাই অভিযোগ করেছেন যে, সরকারের যে সাহায্য দেয়ার কথা ছিল তারা তা পায়নি। 

 এ নিয়ে ইসরাইলের একটি সাউন্ড এবং লাইট কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মাইকেল গাইস্ট-ক্যাসিফ বলেন, আমার ৪০ জন কর্মী আছে যাদের কোনো আয় নেই,। 

এদিকে আন্দোলনকারীদের সঙ্গে শুক্রবার সাক্ষাৎ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। আন্দোলনের বিষয়ে ইসরাইলের সরকারের পক্ষ থেকে বলা হয়, আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করবো। দ্রুতই সকল পাওনা পরিশোধ করা হবে যেটি আমরা দিতে চেয়েছিলাম। 

করোনা প্রকোপ দেখা দেয়ার পর গত মার্চ মাস থেকেই ইসরাইলে কঠোর জারি করা হয়। তবে মে মাসের শেষের দিকে দেশটিতে লকডাউন শিথিল করা হয়। দেশটিতে প্রায় ২১ শতাংশ মানুষ বেকার রয়েছে।

ইত্তেফাক/এআর