অনুপম খেরের পরিবারেও করোনার হানা

আপডেট : ১২ জুলাই ২০২০, ১৪:০১

জনপ্রিয় বলিউড অভিনেতা অনুপম খেরের মা, ভাইসহ পরিবারের ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । রবিবার একটি টুইট বার্তায় নিজেই এমনটি জানিয়েছেন অনুপম খের।

টুইটে অনুপম খের লিখেছেন, 'আমার মা দুলারি খের করোনা আক্রান্ত। তার শরীরে করোনার মৃদু লক্ষণ দেখা দিয়েছে। আমরা তাকে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করেছি। আমার ভাই, ভাবী,   ভাতিজী সতর্কতা মেনে চলার পরও তাদের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আমি টেস্ট করিয়েছি। তবে আমার  করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ।'

 করোনায় আক্রান্ত হওয়ার পর অনুপম খেরের  মা দুলারি খের সহ পরিবারের অন্যান্যরা মুম্বাইয়ের কোকিলা বেন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে। 

ইত্তেফাক/এআর