ভ্রাম্যমাণ প্রতিনিধি
শুক্রবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামের কলাবাগান থেকে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম বেলাল হোসেন(১০)। সে মুরারিদহ গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও গ্রামের প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বেলাল নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও রাতে তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন গ্রামের একটি কলাবাগানের ভিতর লাশ পড়ে থাকতে দেখে এক মহিলা। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
