ভার্চুয়াল আদালত

নারী ও কন্যার সুরক্ষা

আপডেট : ১২ জুলাই ২০২০, ২১:১৬

আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০ এর অধীনে ভার্চুয়াল আদালতে নারী ও কন্যার সুরক্ষা নিশ্চিতকরণের দাবি করা হচ্ছে করোনা পরিস্থিতিতে। নারী সংগঠন ও মানবাধিকার কর্মীরা বিষয়টি নিয়ে কথা বলছেন।

 

ডা. ফওজিয়া মোসলেম

ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ

কোভিড সংক্রমণ পরিস্থিতিতে নারী ও কন্যা নির্যাতন বৃদ্ধি পেয়েছে কিন্তু বিচার পাওয়ার সুযোগ সীমিত। ভার্চুয়াল কোর্টের মাধ্যমে নারী ও শিশু নির্যাতনের বিচার পাওয়ার যতটুকু সুযোগ তৈরি হয়েছে এবং কী কী সীমাবদ্ধতা আছে সে বিষয়গুলো পর্যালোচনা করে করণীয় নির্ধারণ করতে হবে।

 

অ্যাডভোকেট জেয়াদ-আল-মালুম

আইনজীবী

নারী ও শিশু নির্যাতনের মামলাগুলো দুইটি ভাগে বিভক্ত। একটা ফৌজদারি মামলা অন্যটি পারিবারিক আদালতে মামলা। কোভিড সংক্রমণের কারণে নারী নির্যাতনের নালিশি মামলার  কার্যক্রম স্থগিত রয়েছে। স্থগিত হয়ে যাওয়া মামলাগুলো অবারিত করার জন্য উদ্যাগ গ্রহণ করা প্রয়োজন। আইনজীবীরা মামলা ভার্চুয়ালি কনডাক্ট করতে সক্ষম। নারী ও শিশু নির্যাতনের ক্ষেত্রে একসেস টু জাস্টিস বা নালিশি মামলা করার এবং পারিবারিক আদালতে প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে।