খুলনা অফিস
খুলনায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘোষিত সিটি করপোরেশনের ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড এবং রূপসা আইচগাতি ইউনিয়নের লকডাউন আগামী ১৬ জুলাই থেকে শিথিল হচ্ছে। এরই মধ্যে এসব এলাকায় করোনা ভাইরাস সংক্রমণের হার অনেকাংশে কমে এসেছে। রবিবার খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন। জুম অ্যাপের মাধ্যমে কমিটির সদস্যরা সভায় যুক্ত হন। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সিটি করপোরেশনের ঐ দুই ওয়ার্ড এবং রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নকে রেড জোন ঘোষণা করে গত ২৫ জুন মধ্যরাত থেকে লকডাউন করা হয়।
