গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
শেবাচিম হাসপাতালের চিকিত্সক মো. মাহাবুব আলম মীর্জার করোনা পজিটিভ হওয়ায় বরিশালের গৌরনদী উপজেলার তিনটি ডায়াগনস্টিক সেন্টার, একটি ওষুধের ফার্মেসি ও আবাসিক ভবন রবিবার লকডাউন ঘোষণা করা হয়েছে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান স্বাক্ষরিত লকডাউন সম্পর্কিত বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, শের-ই-বাংলা চিকিত্সা মহাবিদ্যালয়ের চিকিত্সক মো. মাহাবুব আলম গৌরনদী বাসস্ট্যান্ডের এ বি সিদ্দিক, আশোকাঠী হাসপাতাল সংলগ্ন আল আরব ও হোসনাবাদের জনপ্রিয় ডায়াগনস্টিক সেন্টার এবং টরকী বন্দরের হারুন হাওলাদারের ফার্মেসিতে বসে রোগী দেখতেন। এছাড়াও উপজেলার পল্লী বিদ্যুত্ অফিস সংলগ্ন ভোলা সাহার ভবনে বসবাস করেন। শনিবার তার করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় এগুলো লকডাউন ঘোষণা করা হয়।
