মাগুরার দুই এলাকার ২১ দিনের লকডাউন প্রত্যাহার

আপডেট : ১২ জুলাই ২০২০, ২১:২৪

মাগুরা প্রতিনিধি

মাগুরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খানপাড়া ও পিটিআইপাড়ায় ২১ দিনের লকডাউন রবিবার গ্রিন হিসাবে খুলে দেওয়া হয়েছে। গত মাসে এক সপ্তাহে এই এলাকায় পাঁচ করোনা রোগী শনাক্ত হওয়ায় স্বাস্থ্য বিভাগের পরামর্শে ২১ জুন থেকে রেডজোন ঘোষণার পাশাপাশি ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়। নতুন করে সংক্রমণ না হওয়ায় ১১ জুলাই ২১ দিনের মেয়াদ শেষ হলে রবিবার লকডাউন খুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের ৫৫ ব্রিগেড পদাতিকের লেফটেন্যান্ট কর্নেল আতিফ সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান প্রমুখ।