ছিটকেই গেলেন গ্রিজমান

আপডেট : ১২ জুলাই ২০২০, ২১:৫০

চোটের কারণে লিগ মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেছেন বার্সেলোনার ফরাসি ফরোয়ার্ড অ্যান্তনিও গ্রিজমান। গতকাল রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কাতালান ক্লাবটি। রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে শনিবারের ম্যাচে ডান উরুর চোটের কারণে প্রথমার্ধ শেষেই তুলে নিতে হয় ুগ্রিজমানকে। তবে এই চোট সারিয়ে উঠতে কতদিন সময় লাগবে সে ব্যাপারে কিছু জানায়নি বার্সা। স্থানীয় ক্রীড়া দৈনিক স্পোর্ত জানাচ্ছে, চোট থেকে সেরে উঠতে কমপক্ষে ২১ দিন প্রয়োজন তার। সেক্ষেত্রে চ্যাম্পিয়নস লিগ শুরুর আগেই মাঠে ফেরার সম্ভাবনা আছে তার।