ই-নথিতে শীর্ষে শিল্প মন্ত্রণালয়

আপডেট : ১২ জুলাই ২০২০, ২২:২১

ইত্তেফাক রিপোর্ট

মধ্যম ক্যাটাগরির ১৫টি মন্ত্রণালয়ের মধ্যে ই-নথি ব্যবস্থাপনায় গত জুন মাসে শিল্প মন্ত্রণালয় শীর্ষ স্থান অর্জন করেছে। এ নিয়ে গত ছয় মাসে পাঁচবার ই-নথিতে শিল্প মন্ত্রণালয় প্রথম স্থান অধিকার করেছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম গত জুন পর্যন্ত সময়ে তথ্য পর্যালোচনা করে একটি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে শীর্ষস্থান দখল করেছে শিল্প মন্ত্রণালয়। পাশাপাশি ই-নথি ব্যবস্থাপনায় ছোট ক্যাটাগরির ১৮৫টি সরকারি দপ্তর ও সংস্থার মধ্যে জুন ২০২০ মাসে দ্বিতীয় স্থানে রয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়।