চার মাস পর খুলল হাফিজিয়া মাদ্রাসা হিফজখানাগুলো

আপডেট : ১২ জুলাই ২০২০, ২২:২৪

ইত্তেফাক রিপোর্ট  

করোনার প্রাদুর্ভাবের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গতকাল রবিবার থেকে হাফিজিয়া মাদ্রাসা এবং হিফজখানাগুলো খুলেছে। গত চার মাস ধরে বন্ধ ছিল এসব কোরআনী শিক্ষাপ্রতিষ্ঠান। ধর্মবিষয়ক মন্ত্রণালয় শিক্ষা কার্যক্রম চালুর অনুমতি দেওয়ার পরিপ্রেক্ষিতে মাদ্রাসাগুলো চালু হলো।