রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ইউনিয়নের রাস্তা সংস্কার, নির্মাণ, পুনঃনির্মাণ, শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন সংস্কার, সাবমারসিবল স্থাপন, পানি সরবরাহসহ উন্নয়নমূলক ১৫টি প্রকল্প গতকাল উদ্বোধন করা হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে এলজেএসপি ও উন্নয়ন করের অর্থ থেকে এ সব প্রকল্প হাতে নেওয়া হয়। নির্মাণকাজের উদ্বোধন করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. ছালাউদ্দিন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মশিউর রহমান তারেক, কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাজী আব্দুর রফিক, হাজী আব্দুর রশিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা নুরুন্নবী ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহসভাপতি আলহাজ রমজান আলী প্রমুখ।
