ঝিনাইদহে ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু

আপডেট : ১৩ জুলাই ২০২০, ১৬:০২

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। নতুন করে আরও ৩৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৫২ জন।  

মৃতরা হলেন, এনজিও কর্মকর্তা আব্দুর রউফ ও থাজুরা গ্রামের আকতার মণ্ডল। করোনায় এ পর্যন্ত জেলায় মারা গেছেন ১১ জন। 

সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. প্রশেনজিৎ বিশ্বাস জানান, নতুন আক্রান্তদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ২১ জন, শৈলকুপা উপজেলায় ৬ জন, হরিণাকুন্ডু উপজেলায় একজন, কালীগঞ্জ উপজেলায় ৬ জন, কোটচাঁদপুর উপজেলায় একজন ও মহেশপুর উপজেলায় ২ জন রয়েছেন। 

আরো পড়ুন: কাল যশোর-৬ আসনে উপনির্বাচন, ৩ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা 

এদিকে জেলায় করোনা প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়েছে। মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। হাট-বাজারগুলোতে আগের মত ভিড় দেখা যাচ্ছে। অনেকে মাস্ক পরছে না। গায়ের সাথে গা ঘেঁষে কেনাকাটা করছে। পরোয়া করছে না। 

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, ‘মানুষ স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বাড়ছে। তারা সচেতন হচ্ছে না।’

ইত্তেফাক/এএএম