l নওশিন শর্মিলী
মহামারি আমাদের দাঁড় করেছে এমন এক সময়ে, যখন আমরা আমাদের পরিবারকে আরো যত্নের সঙ্গে সময় দিতে পারছি এবং আমাদের বন্ধনগুলো হয়ে ওঠেছে আরো দৃঢ়। আর কে ক্র্যাফট এই সময়ে ক্রেতাদের জন্য সবসময়ের মতোই আরো যত্ন নিতে, কেনাকাটাকে আরো সহজ, সাশ্রয়ী ও সুবিধাজনক করে তুলতে নানারকম উদ্যোগ নিয়েছে।
দিন রাত ২৪ ঘণ্টা আপনি কে ক্র্যাফটের পণ্য এখন পছন্দ করে কিনতে পারছেন facebook.com/kaykraft.com.bd ও www.kaykraft.com ওয়েবসাইট থেকে। কেনাকাটায় থাকছে ২০% মূল্য ছাড়। দেশের যে কোনো প্রান্তে গ্রাহকের পছন্দের পণ্য পৌঁছে যাবে স্বল্প সময়ে। ফেসবুকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তাত্ক্ষণিকভাবে আপনি পছন্দ করতে পারবেন পছন্দের পোশাক; ডেবিট/ক্রেডিট কার্ড, বিকাশ এবং ক্যাশ ওন ডেলিভারির মাধ্যমেও কেনা যাবে।
নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে ক্রেতার জীবনকে সহজ করার লক্ষ্যে ও ভালো সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে কে ক্র্যাফট। নতুন বৈশ্বিক পরিস্থিতিতে নতুন করে ক্রেতাদেরকে সময়ের সঙ্গে এগিয়ে নিতে নিজেদের ঢেলে সাজিয়ে নতুন নতুন সেবা দেওয়ার কাজ করছে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও স্বাস্থ্যবিধি মেনে কে ক্র্যাফটের আউটলেটগুলো আপনাদের সেবায় নিয়োজিত আছে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
সময় পাল্টে গেছে। কিন্তু এ সময়েও প্রত্যেকে নিজের জীবনটাকে ভালোবেসে সুস্থ ও সুন্দর রাখার প্রয়াস অব্যাহত রাখতে সচেষ্ট। বাস্তবতা যখন এই— বদলে যাওয়া সময়ে সেই বাস্তবতা মেনে নিয়ে প্রযুক্তিকে ব্যবহার করে আসুন সাজিয়ে নেই জীবনটাকে নতুন পৃথিবীর উপযোগী করে।
