দিনাজপুরের খানসামা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে অফিস সহকারী রণজিত চন্দ্র রায় কিস্তিতে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন। ১২ জুলাই খানসামা বাজারে ওয়ালটন শোরুম ‘সনিট্রন ইলেকট্রনিক্স’-এ আনুষ্ঠানিকভাবে রণজিতের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলোকধারী ইউনিয়ন চেয়ারম্যান আ স ম আতাউর রহমান বাচ্চু, ইউপি সদস্য আনিসুর রহমান হেলাল, ওয়ালটনের ডেপুটি অপারেটিভ ডিরেক্টর শরফুদ্দীন আহমেদ, রংপুর জোনের এরিয়া ম্যানেজার শাহেদ ইকবাল, শোরুমের স্বত্বাধিকারী আলমগীর জামান প্রমুখ। উল্লেখ্য, অনলাইনে দ্রুত সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে সারাদেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-সেভেন। এর আওতায় ওয়ালটন ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনে ক্রেতারা পেতে পারেন এক মিলিয়ন বা ১০ লাখ টাকা। রয়েছে লাখপতি হওয়ার সুযোগসহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। এ সুযোগ থাকছে ঈদুল আজহা বা কোরবানির ঈদ পর্যন্ত। —প্রেস বিজ্ঞপ্তি
