পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
করোনা পরিস্থিতিতে ঔষধিগুণে ভরা কাগজি লেবু অনেকেই খাবার তালিকায় নিয়মিত রাখছেন। চলতি মৌসুমে পাইকগাছায় কাগজি লেবুর বাম্পার ফলন ও লেবুর মূল্য ভালো পাওয়ায় বাগান-মালিক ও ব্যবসায়ীরা খুশি। উপজেলার চেচুয়া গ্রামের লেবু ব্যবসায়ী আবুল কাশেম ও আব্দুর রহিম জানান, তারা লেবু বাগানের মালিকের কাছ থেকে প্রতিটি লেবু দেড়টাকা দরে কেনেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এইচ এম জাহাঙ্গীর আলম জানান, পাইকগাছার এ এলাকা লবণাক্ত হওয়ায় তিন/চারটি ইউনিয়নে কাগজি লেবু আবাদ হয়। লেবু বাগানে তেমন খরচ হয় না, সামান্য পরিচর্যা করলে লেবু বাগান থেকে প্রচুর ফলন পাওয়া যায়।
