বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
বাজারে কাঁচা মরিচের দাম বেড়েই চলছে। সোমবার সকালে বদরগঞ্জ উপজেলার কাঁচাবাজার ঘুরে দেখার এক পর্যায়ে রামনাথপুর ইউপির ঘাটাবিল ঝাকুয়াপাড়া গ্রামের মফিজুল হকের (৪৫) সঙ্গে দেখা হলে তিনি জানান, ‘কাঁচা মরিচোত খুব ঝাঁজ বাহে। কমবেশি সউগ খরচ করনু, কিন্তু কাঁচা মরিচ নিবার আসি মোর মাথা খারাপ হয়া গেইছে। দোকানদার মরিচের কেজি চাওছে ১৪০ টাকা।’ খুচরা ব্যবসায়ী মাহাবুর রহমান জানান, দাম বেশি হবার কারণে কাস্টমাররা চাহিদার চাইতে মরিচ কেনা কমিয়ে দিয়েছে। বদরগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ সংরক্ষণ) কনক রায় জানান, ঘন বৃষ্টিতে মরিচের ফুল ও গাছ মরে যাওয়ায় প্রভাব পড়েছে মরিচের বাজারে।
