বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বদলগাছী উপজেলা সদরসহ আটটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম এলাকায় চলছে পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে উপজেলাবাসী। জানা যায়, বাহিরে করোনার দাপটে ঘরে থাকতে চাইলেও বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা বাজার বণিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে আমার ক্ষতিগ্রস্ত হচ্ছি। উপজেলা জোনাল অফিসের ডিজিএম মো. রফিকুল ইসলাম বলেন, বদলগাছী উপজেলাতে বিদ্যুতের কোনো লোডশেডিং নেই। এখানে প্রয়োজনীয় জনবল ও লাইনম্যান কম থাকায় কোথাও সমস্যা হলে কাজ করাতে সময় লাগে বেশি।
