ইত্তেফাক রিপোর্ট
ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীসহ সারাদেশে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। টিসিবি জানিয়েছে, একজন ক্রেতা একসঙ্গে ৮০ টাকা দরে ৫ লিটার সয়াবিন তেল, ৫০ টাকা দরে দুই কেজি চিনি ও ৫০ টাকা দরে এক কেজি মসুর ডাল কিনতে পারবেন। আগামী ২৮ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিক্রি কার্যক্রম চলবে। তবে সপ্তাহে শুক্র ও শনিবার বন্ধ থাকবে। রাজধানীতে ৪০, চট্টগ্রাম মহানগরীতে ১০, রংপুরে ৭, ময়মনসিংহে ৭, বগুড়ায় ৫, কুমিল্লায় ৫, রাজশাহীতে ৫, খুলনায় ৫, সিলেটে ৫, মাদারীপুরে ৩ ও ঝিনাইদহে ৩টিসহ মোট ১০০টি ট্রাকে পণ্য বিক্রি করা হবে। এছাড়া ৫২টি জেলার প্রত্যেকটিতে দুইটি করে ট্রাকে এবং টিসিবির প্রতিটি কার্যালয়ের অধীনে পাঁচটি করে মোট ৬০টি ট্রাকে পণ্য বিক্রি করা হবে।
