সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদতা
সিংগাইরে ট্রাকচাপায় মুস্তাফিজুর রহমান (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে উপজেলার সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের ধল্লা বাস্তা বাসস্ট্যান্ডে এই মর্মান্তিক দুঘর্টনা ঘটে। নিহত শিশু জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের কৃষক আবু বকর সিদ্দিকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুটি তার দাদার হাত ধরে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী ইটভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-০৫০০৮৪) তাকে চাপা দেয়। এতে দাদা বেঁচে গেলেও নাতি গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় মুস্তাফিজুরকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি উদ্ধার করে ড্রাইভারকে আটক করা হয়েছে।
