গোপালগঞ্জে ২ চিকিৎসকসহ করোনায় নতুন আক্রান্ত ৩৭

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০৯:৫৩

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ চিকিৎসকসহ  ৩৭  জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৬৯ জনে।

গত ২৪ ঘণ্টায় ৩৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬৭ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৮৩ জন ।  গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ১৮ জন।

গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেলা থেকে করোনা পরীক্ষা করার জন্য ৯০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছিলো এর নতুন করে ওই ৩৭ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে।  

মঙ্গলবার সকালে  গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য  জানান।

তিনি আরও জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায়  গোপালগঞ্জ সদরে ১৩ জন, টুঙ্গিপাড়ায় ৩ জন  মুকসুদপুরে ৬ জন ও কোটালীপাড়ায় ৭ জন কাশিয়ানী ৮ জন  করোনায় আক্রান্ত হয়েছেন ।  

সিভিল সার্জন জানান, আক্রান্তদের  বসতবাড়ি সহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

তিনি আরও জানান, এ পর্যন্ত ৬৩০৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।এর মধ্যে মুকসুদপুরে ২০৯ জন, কাশিয়ানীতে  ১৯৭ জন, গোপালগঞ্জ সদরে ৩২৫ জন, টুঙ্গিপাড়ায় ১৭৪ জন ও কোটালীপাড়া উপজেলায় ১৬৪ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক , নার্স ও স্বাস্থ্য কর্মী রয়েছেন ৮০ জন ।

ইত্তেফাক/এমআরএম